০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নুরল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল-মহাসড়ক অবরোধ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকা জেলা উত্তর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকার নবীনগর চন্দ্রা মহাসড়কে ঢাকা জেলা উত্তরের ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এসময় তারা ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে আশুলিয়া থানার কেন্দ্রীয় মসজিদের সামনে পর্যন্ত প্রদক্ষিণ করে আবার বাইপাইল ত্রীমোড় সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন। এতে করে মহাসড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই লেনেই ৩০ মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ শেষে জনদূর্ভোগের কথা চিন্তা করে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ভিপি নুরের ওপর হামলা কারীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা-আরিচা ও চন্দ্রা মহাসড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন তারা।

কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি জাপাসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। এছাড়াও গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন দলটির নেতাকর্মীরা।

এসময় বিক্ষোভ থেকে ‘আপা গেছে যেই পথে’, ‘ জাপা যাবে সেই পথে’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, অবিলম্বে জাপা নিষিদ্ধ চাই’সহ বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দেওয়া হয়।

এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শওকত হোসেন ফরহাদ, ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্নব কুমার শীর্ষেন্দু, অ্যাডভোকেট রিপনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

নুরল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল-মহাসড়ক অবরোধ

Update Time : ০৯:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫