প্রতিনিধিঃশাহীনুল হক।
রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিল। তবে আত্মগোপনে থাকলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষঃ
ছাত্র-জনতা হত্যা মামলায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার
-
Reporter Name - Update Time : ০৯:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- ৬২৩ Time View
Tag :
Daily Janatar Sangram ছাত্র-জনতা হত্যা মামলায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার জনতার সংগ্রাম দৈনিক জনতার সংগ্রাম
Popular Post



















