০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন- ড. খোন্দকার আকবর হোসেন বাবলু

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫০ Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারের হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটি সদস্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম-গঞ্জে,হাট বাজারে,মতবিনিময় সভায় লিফলেট বিতরন ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জে ঘিওর উপজেলার বাসুদেব বাড়ি বাজারে পয়লা ইউনিয়নের বিএনপি, যুবদল, অঙ্গসংঠনের উদ্যোগে প্রচারনা সভা ও লিফলেট বিতরনে প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন-যাদের বিগত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগে আতাত করে সুবিধা ভোগ করেছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফ্যাসাদ সৃস্টি করে দলকে ক্ষতি করছে ।

তিনি আরো বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠিী এখনোও ষড়যন্ত্র করছে নেতাকমীদের ঐক্যবদ্ধ থাকাতে হবে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের ৩১ দফা নিয়ে আগামী নির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইতে ঝাপিয়ে পড়তে হবে। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি । এসময় তিনি আরও বলেন দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে অতি শীঘ্রই দেশে আসবেন তিনি।

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্খার বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে। সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রাষ্ট্র সংস্কারের জন্য তারেক রহমান ঘোষিত ৩১ দফা ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।

এসময় বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম লালনের সভাপতিত্বে ও ঘিওর কলেজের সাবেক জিএস ও কৃষক দল নেতা সেলিম মিঞার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলাম বিল্টু,ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো.আনোয়ার হোসেন,দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম,জেলা কৃষক দলের সদস্য মো. লিটন মিয়া,দৌলতপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট শাহীন, শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক,পয়লা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী,জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. হিমোন খান প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এতিমদের পাশে আজীবনের অঙ্গীকার: প্রতি মাসে ১০০ কেজি চাল দেবেন মরিশাসপ্রবাসী আকাশ মিয়া

তারেক রহমানের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন- ড. খোন্দকার আকবর হোসেন বাবলু

Update Time : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫