০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় যা জানালেন বিএনপি

অন্তবর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে বিএনপি আশাহত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৮ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপি মহসসচিব এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে আমরা আশাহত হয়েছি। কারণ, আমাদের ধারণা ছিল, তিনি ১০০ দিন পূর্তি উপলক্ষে নির্বাচনের রুপরেখা নিয়ে কথা বলবেন। কিন্তু এমনটি হয়নি।
অন্তর্বর্তী সরকারের শততম দিন পার করায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেয়া ভাষণের সমালোচনা করে তিনি বলেন, সংস্কার করবে নির্বাচিত সরকার। সবার কাছে গ্রহণযোগ্যতা থাকে এমনভাবে এগিয়ে যান।
এই সরকার বেশিদিন থাকলে সমস্যা বাড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য গতকাল জাতির উদ্দেশে ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

​লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে বায়োমেডিসিনে স্নাতক করলেন কালকিনির সুমাইয়া কনা

প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় যা জানালেন বিএনপি

Update Time : ০২:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪