মানিকগঞ্জ প্রতিনিধি :
সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু) ।

আজ শুক্রবার ২৮ নভেম্বর ঘিওর উপজেলা মডেল মসজিদে পবিত্র জুম্মা নামাজ আদায় শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় । এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় প্রচুর মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া মাহফিলে ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু) এর পিতা ১/১১ এর দুর্দিনের কান্ডারী প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় । মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় ।
Reporter Name 


















