খন্দকার আব্দুল হাসিব :
মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিমানবন্দর থানাধীন আশকোনা বাজার সংলগ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার অসহায় শীতার্তদের মাঝে কম্বল প্রদান এবং রাষ্ট্র কাঠামো মেরামতের তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান, সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলাউদ্দিন সরকার টিপু, সাবেক আহবাহক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি। তিনি ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ঘরে ঘরে লিফলেট পৌঁছানোর জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেলাল তালুকদার ভারপ্রাপ্ত আহবাহক, দক্ষিনখান থানা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর মহানগরী বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, জনাব আফাজ উদ্দিন আফাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান জনাব দেলোয়ার হোসেন দিলু সিনিয়র সিনিয়র যুগ্ম আহবাহক, বিমানবন্দর থানা বিএনপি, প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে, জনাব শফিক উল্লাহ আহবাহক সদস্য বিমানবন্দর থানা, বিএনপি, কাজী ইকবাল হোসেন আহবায়ক সদস্য, বিমানবন্দর থানা, জনাব আব্দুর রউফ বিমানবন্দর থানা বিএনপি প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আমিরুল ইসলাম বাবুল। সঞ্চালনের ছিলেন,রফিকুর রহমান রফিক ও সোহানুর রহমান সোহাগ। সার্বিক সহযোগিতায় ছিলেন, ইয়ামিন হোসেন, ফজলুল হক ফজলু, মরিদুর রহমান আনাম, জিল্লুর। আয়োজনে আলাউদ্দিন সরকার টিপু সমর্থক ফোরাম।
Reporter Name 









