১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরেই হাদির অস্ত্রো পচারের অনুমতি পরিবারের

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৩০ Time View

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় ইনকিলাব মঞ্চ।

পোস্টে বলা হয়, ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে তার অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। সংগঠনটি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে আল্লাহর কাছে হায়াতে তাইয়্যেবাহ নসিবের প্রার্থনা জানায়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, যদি ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, তাহলে বাংলাদেশের স্বাধীনতাকামী ও মজলুম জনতাকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে। খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি সারা দেশে আন্দোলন জোরদার করার ঘোষণা দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চ জানায়, এ ঘটনায় জড়িত কোনো খুনি ভারতে পালিয়ে গেলে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাকে যে কোনো মূল্যে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে হবে।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখতে যান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হাদির চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং তার অবস্থা গুরুতর বলে জানান।

উপ-প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ব্যবসায়ীদের ভালোবাসা নিয়েই আবারও মাঠে নামছি — রাসেল

সিঙ্গাপুরেই হাদির অস্ত্রো পচারের অনুমতি পরিবারের

Update Time : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫