০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে কালিপদ রায় স্মৃতি-৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী হাই স্কুল মাঠে দীর্ঘ ১৭ বছর পর ৮ দলীয় কালীপদ রায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

উদ্বোধনী খেলায় মহম্মদপুরের বিনোদপুর একাদশ ও শালিখার আড়পাড়া একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা সমতায় শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে আড়পাড়া ফুটবল একাদশকে হারিয়ে জয় লাভ বিনোদপুর ফুটবল একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাধারণ সম্পাদক ড. এস, এম রইচ উদ্দিন, বাবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান বাকি মিয়ার সভাপতিত্বে
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, কৃষক দলের আহ্বায়ক মো. রেজোয়ান রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির নেতা টিপু সুলতান।

প্রধান অতিথির বক্তব্যে মিথুন রায় চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। তার দাবি, বিগত সরকারের সময়ে খেলাধুলার পরিবেশ বাধাগ্রস্ত হওয়ায় যুব সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়েছিল।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে এ ধরনের খেলাধুলার আয়োজন করা হচ্ছে। এতে যুব সমাজ খেলাধুলার প্রতি আরও মনোযোগী হবে এবং মাদক থেকে দূরে থাকবে।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টে মোট-৮টি দল অংশ অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে বাবুখালী মাঠে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে এক অজ্ঞাত যুবকের ৬ টুকরো মরদেহ উদ্ধার

মহম্মদপুরে কালিপদ রায় স্মৃতি-৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Update Time : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬