মানিকগঞ্জের শিবালয়ে দশচিড়া স্টেডিয়ামে প্রিমিয়ার সিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সম্প্রতি অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে স্থানীয় খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখেন। ম্যাচজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রিমিয়ার সিমেন্টের এমন আয়োজন স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ম্যাচ শেষে আয়োজকদের পক্ষও থেকে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মেসার্স লতিফ ট্রেডার্স এর পরিচালক ও প্রিমিয়ার সিমেন্ট পি এল সি এর মানিকগঞ্জ জেলার ডিলার মোঃ মমিনুর রশিদ মমিন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলা উদ্ভোদন করেন উলাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী বিশিষ্ট ব্যবসায়ী খালেক মাহমুদ
আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় প্রিমিয়ার সিমেন্ট আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচ।

স্টাফ রিপোর্টার: মোঃ জাহাঙ্গীর আলম 



















