১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে সৈয়দ আবুল হোসেন একাডেমিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

মাদারীপুরের কালকিনিতে অবস্থিত সৈয়দ আবুল হোসেন একাডেমিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
​বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী।
​পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত, ক্বিরাত, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​পরবর্তীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করা হয়।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আবুল বাসার, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ জাহিদুর রহমান, বিএসসি শিক্ষক জামাল হোসেন, শিক্ষক রাফিয়া সুলতানাসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ছুটির ঘণ্টা-শৈশবের ভালোবাসা মাখাদিনগুলোর মধুর স্মৃতিধ্বনি

কালকিনিতে সৈয়দ আবুল হোসেন একাডেমিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত

Update Time : ০৫:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬