গত ৭/৯/২০২৫ রবিবার থেকে আনসার ভিডিপি অফিস প্রাঙ্গনে, উপজেলা আনসার অফিসের আয়োজনে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ( মহিলা) শুরু হয়েছে ।যাহা আগামী ১৭/৯/২০২৫ এ শেষ হবে ।
উক্ত প্রশিক্ষনে অদ্য ক্লাস পরিচালনা করেন,মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল। আরো উপস্থিত ছিলেন ,উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মিঠুন কুমার বিশ্বাস ও প্রশিক্ষীকা ছাবিকুন নাহার শিলা ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী আনসার কমান্ডার ও ইউনিয়ন আনসার কমান্ডার বৃন্দ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ভিডিপি দলনেতা এবং দলনেত্রীবৃন্দ।
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : 


















