১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির-ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কয়েকটি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিতেই তার এ সফর।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে নির্ধারিত বৈঠকের অংশ হিসেবে বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন জামায়াত আমির।

লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষ করার পর ডা. শফিকুর রহমান সৌদি আরবে যাবেন এবং সেখানে পবিত্র ওমরাহ পালন করবেন বলেও জানানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ব্যবসায়ীদের ভালোবাসা নিয়েই আবারও মাঠে নামছি — রাসেল

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির-ডা. শফিকুর রহমান

Update Time : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫