০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সেই শিশু আছিয়ার পরিবারের পাশে জামায়েত ইসলামী 

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫৮৯ Time View

স্টাফরিপোর্টারঃ
মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার শিকার আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির পক্ষ থেকে শিশু আছিয়ার পরিবারটিকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে 
দেওয়া হয়েছে দুটি বাছুরসহ দুটি দুগ্ধদায়ী গাভী এবং একটি টিনসেটের গোয়ালঘর।গত (৩০ জুলাই) বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে জামায়েতের কেন্দ্রীয় প্রতিনিধি ও নির্বাহী পরিষদ 
সদস্য,কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন সরাসরি জারিয়া গ্রামে গিয়ে আছিয়ার পরিবারের এসব সহায়তা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী 
মাগুরা জেলা শাখার আমির এমবি বাকের,প্রাক্তন জেলা আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল  মতিনসহ জেলা উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।এই ঘটনার পর আছিয়ারপরিবারকে দেখতে ঢাকা থেকে ছুটে আসেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা.শফিকুর রহমান।তিনি পরিবারটিকে স্বাবলম্বী করার আশ্বাস দিয়ে ছিলেন।বুধবার সেই প্রতিশ্রুতি বাস্তবের রূপ নেয়।নেতৃবৃন্দ বলেন,আছিয়ার পিতা একজন মানসিক রোগী এবং পরিবারের উপার্জনক্ষম কেউ নেই।তাই আপাতত অর্থনৈতিক স্বচ্ছতা আনতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে,উল্লেখ্য গত-৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষনের শিকার হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।পরে ১৭ মে মামলার আসামি হিটু শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

মাগুরায় সেই শিশু আছিয়ার পরিবারের পাশে জামায়েত ইসলামী 

Update Time : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫