০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নিখোঁজ ইমামের মরদেহ মিলল নদীতে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নদীতে ভেসে উঠেছে এক ইমামের মরদেহ। মঙ্গলবার সকালে উপজেলার বৈন্যা প্রসাদ এলাকায় ক্ষিরাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের রফিকুল ইসলাম (৩৮) ঘিওরের বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে ফজরের নামাজ পড়ানোর পর থেকে রফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। যোহরের নামাজে উপস্থিত না হওয়ায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ক্ষিরাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিন বলেন, ইমাম সাহেব নিয়মিত নামাজ পড়াতেন। যোহরের সময় মসজিদে না আসায় খোঁজ শুরু করি। পরে নদীতে তার মরদেহ পাওয়া যায় বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

ঘিওর থানার (ওসি) কোহিনূর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, হয়তো গোসল করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

মানিকগঞ্জে নিখোঁজ ইমামের মরদেহ মিলল নদীতে

Update Time : ০৬:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫