স্টাফরিপোর্টার (মাগুরা)।।
পিতৃপক্ষের অবসান,দেবীপক্ষের সূচনায় পূর্ণ হলো মহালয়ার অর্পণ অনুষ্ঠান।“পিতৃভ্যঃ স্বধা স্বাহা, পিতৃভ্যঃ পুণ্যাহ স্বধা স্বাহা,পিতৃভ্যঃ সর্বাহা স্বধা স্বাহা”—মন্ত্রপাঠে মুখরিত হলো মাগুরার বিভিন্ন পূজামণ্ডপ।পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনায় শুভ মহালয়া উপলক্ষে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে পূর্বপুরুষদের স্মরণে অর্পণ অনুষ্ঠান। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে মাগুরা শহরের নিতাই গৌর গোপাল সেবাশ্রমে অর্পণ ও মহালয়া পূজা সম্পন্ন হয়।ভক্তরা পবিত্র মন্ত্র পাঠ ও পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহালয়া দেবী দুর্গার পূজার প্রথম আনুষ্ঠানিকতা।এদিন ভক্তরা মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা মায়ের আগমনী বার্তা ঘোষণা করে মন্ত্র জপ করেন এবং ফুল,ফল,বেলপাতা ও পবিত্র জল দিয়ে দেবীকে আহ্বান জানান।
নিতাই গৌর গোপাল সেবাশ্রম ছাড়াও শহরের ছানা বাবুর বটতলা,নতুন বাজার স্মৃতি সংঘ,জামরুলতলা পূজা মণ্ডপ,সাতদোহা লেংটা বাবার সেবাশ্রমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে মহালয়া অনুষ্ঠান পালিত হয়।
সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময় আনন্দ দাস বাবাজি (চঞ্চল গোসাই) জানান,
“মহালয়ার এই দিনে দেবী দুর্গা মায়ের আগমন ঘটানো হয়।একইসঙ্গে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় অর্পণ বিসর্জন করা হয়।”
এ বছর দেবী দুর্গা মা হাতিতে আগমন করছেন এবং নৌকায় প্রস্থান করবেন।ভক্তদের বিশ্বাস,এ আগমন ও প্রস্থান দুটোই শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে জগৎজুড়ে।
সর্বশেষঃ
মাগুরায় মহালয়া উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
-
Reporter Name - Update Time : ০২:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- ১৮০ Time View
Popular Post



















