০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দফা দাবিতে সাভারে খেলাফত মজলিসের বিক্ষোভ।

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৭ Time View

বিশেষ প্রতিনিধি : শাহীনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর পাঁচ দফা দাবির পক্ষে সাভারে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে ধসে পড়া রানা প্লাজার সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ। তিনি বলেন, “পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। জনগণের দাবি উপেক্ষা করলে তার ফল সরকারকেই ভোগ করতে হবে।

নেতারা অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে এবং বিরোধী মতকে দমন করা হচ্ছে। তারা আরও বলেন, দেশকে ভারতীয় আধিপত্যবাদ ও ক্ষমতাসীনদের দোসরদের কবল থেকে রক্ষা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

খেলাফত মজলিসের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—
১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন।
২. আওয়ামী লীগের দোসর ভারতের আধিপত্যবাদী এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩. আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) নিশ্চিত করা।
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সংবিধান সংশোধনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

কর্মসূচিতে শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং জনগণকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। স্থানীয়ভাবে এ কর্মসূচি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে এই ধরনের আন্দোলন রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

পাঁচ দফা দাবিতে সাভারে খেলাফত মজলিসের বিক্ষোভ।

Update Time : ০৯:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫