০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২২২ Time View

স্টাফরিপোর্টারঃ
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম
গত ১৪ অক্টোবর মহম্মদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
ওই দিন সকালে তিনি উপজেলার নহাটা ইউনিয়ন ভূমি অফিস,দীঘা ইউনিয়ন পরিষদ এবং বাবুখালী ইউনিয়ন পরিষদ অফিস পরিদর্শন করেন।
এ সময় তিনি সেবা কার্যক্রমের মান,নাগরিক সুবিধা প্রদানের প্রক্রিয়া ও দপ্তরসমূহের নিয়মিত কার্যক্রমের খোঁজখবর নেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।স্বনির্ভরতা অর্জন ও নারী উদ্যোক্তা উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,“নারীরা সমাজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে,তাদের আত্মনির্ভরশীল করে তোলা আমাদের দায়িত্ব।”
দিনের শেষে তিনি বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে “বাল্যবিবাহ,মাদকাসক্তি ও আত্মহত্যা প্রতিরোধ”শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেখানে তিনি শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার সহ উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

মাগুরা জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন

Update Time : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫