মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি
রাজবাড়ী প্রিতিনধি:
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাতে ২০২৫-২৬ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায়
রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক দের মাঝে মশুড়ি,সরিষা,খেসারি, চিনা বাদাম এবং সূর্যমুখির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা মো তানভীর আহমেদ, কৃষি সম্প্রসারন অফিসার সাখাওয়াত হোসেন গালিব, উপ-সহকারী কৃষি অফিসার আকরাম হোসেন সহ উপজেলার উপকারভোগীরা।
Reporter Name 


















