মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া লিং রোডের পাশে সারমানো ফিলিং স্টেশনে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজর একটি বাসে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনাটি নাশকতা কি-না তা পুলিশ তদন্ত করছে।
জানাযায়, প্রতিদিনের ন্যায় বাসটি ফিলিং স্টেশন মাঠে পার্কিং করা ছিলো। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকস্মিক ভাবে গাড়ির ভিতরে আগুন জ্বলে উঠে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুঁটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি)এম এম আমান উল্লাহ জানান, এই ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে অনেকই তাৎক্ষণিক মন্তব্যে করেন, আগামী ১৩ নভেম্বর আওয়ামীলীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসুচী ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরীর অপচেস্টায় বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নামে প্রতিষ্ঠিত উক্ত কলেজ বাসে আগুনের ঘটনা ঘটতে পারে।
Reporter Name 









