০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ।

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩০৫ Time View

প্রতিবেদক : শাহীনুল হক।

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (১৪ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে, গত বুধবার ভোরে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা অন্য একটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশে একটি পিকআপ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আজ ভোররাত সাড়ে চারটার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে আসেন। তারা পিকআপের চালকের আসনের অংশটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় পিকআপে কেউ ছিলেন না।

আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তারা বিষয়টি জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা কমে যাওয়ায় একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, আগুনে পিকআপ ভ্যানের সামনের ইঞ্জিন, চালকের আসনসহ আশপাশের অংশ এবং সামনের দুটি চাকা পুড়ে গেছে। আগুনে পিকআপ ভ্যানটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে দুই মোটরসাইকেলযোগে চারজন দুর্বৃত্ত আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত অবস্থায় বের হয়ে চিৎকার করলে তারা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দিন-রাত গণসংযোগে সরব চেয়ারম্যান প্রার্থী হৃদয় আশিক, নির্বাচনী মাঠে বাড়ছে জনসমর্থন

আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ।

Update Time : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫