০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৩৬২ Time View

খন্দকার আব্দুল হাসিব, ঢাকা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশুলিয়ায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে ছাত্রদল।

শুক্রবার বিকেলে ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক সৌরভের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রচারনা চলাকালীন নেতারা ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করেন। পথচারী, ব্যবসায়ীসহ নানা শ্রেণী–পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ৩১ দফা কার্যক্রম তুলে ধরেন তারা।

নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামত ও পরিবর্তনের আন্দোলনে জনগণকে যুক্ত করতেই আমাদের এই প্রচেষ্টা। জনগণের আস্থা অর্জন করে ধানের শীষকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।”

একে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে এবং সাধারণ মানুষের সাড়া ছিল উল্লেখযোগ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

সাভারে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ

Update Time : ০৯:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫