স্টাফরিপোর্টার।
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল মাগুরা জেলা সহ
শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর চার উপজেলা।
শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০ টা ৩৯ মিনিটে ৫.৭ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। মাগুরা জেলার মানুষ এর তীব্র ধাক্কা
বুঝতে পারেন। স্থানীয় সূত্রে জানা গেছে,।এই ভূমিকম্পে উঁচু ভবনে ফাটল সৃষ্টি হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিস এর কয়েকটি দল মাঠে নেমে জরুরি পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে।
এদিকে মাগুরা শ্রীপুরের আমতৈল এলাকায়
একটি গার্মেন্টস কারখানায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়।
কম্পনে সময় ভবনের ভিতরে কর্মরত শ্রমিকদের মধ্যে হাহাকার পড়ে যায়।ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।
আহতদের ডাক চিৎকারে আশপাশের আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সংবাদ জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী দল উদ্ধার অভিযান চালায়।আহতদের মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reporter Name 


















