০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৪৯ Time View

প্রতিবেদক : শাহীনুল হক।

মাদক কে না বলি মাদক মুক্ত দেশগড়ি, ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, একইদিন সকাল ৮টার দিকে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই মো. জুয়েল মিয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত দুই মাদক কারবারি হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উথুলি গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে মো. সোহরাব (৪১)। তিনি সাভারের উত্তরপাড়া এলাকায় জয়নাল মিয়ার ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। অপরজন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শান্তিনগর হারবাং এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২৪)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকের পর আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।

Update Time : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫