০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান মাদারীপুর জেলার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, বলিষ্ঠ নেতৃত্ব ও মানসম্মত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করায় তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়।
​সম্প্রতি আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাদারীপুর জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব মো: কামাল হোসাইন আনুষ্ঠানিকভাবে তার হাতে জেলা শ্রেষ্ঠত্বের এই সম্মাননা পুরস্কার ও সনদ তুলে দেন।
​জেলা শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করায় প্রধান শিক্ষক মো: আতাউর রহমান জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ কামাল হোসাইনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়; বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, সকল সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং কালকিনিবাসীর ভালোবাসা ও সহযোগিতার ফসল।”
​তিনি আরও বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি আধুনিক ও সুশিক্ষিত সমাজ গঠনে যেন আরও বড় ভূমিকা রাখতে পারি—এজন্য আমি কালকিনি উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চা‌চ্ছি। একই সাথে কালকিনি উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
​প্রধান শিক্ষক মো: আতাউর রহমানের এই অর্জনে আলীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং কালকিনি উপজেলার সচেতন মহল তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা

মাদারীপু‌রের ​কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

Update Time : ১১:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬