০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু ; সংখ্যা বেড়ে পাঁচ

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লি মৃত্যুবরণ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করে। এর ফলে এ পর্যন্ত মোট পাঁচজন মুসল্লির মৃত্যু হলো।

মারা যাওয়া দুই মুসল্লি হলেন—সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে শতবর্ষী মইনউদ্দিন (১০০)।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আবুল আসাদ বাদল শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর মইনউদ্দিন আজ ভোরে ইজতেমা ময়দানেই স্বাভাবিক মৃত্যুবরণ করেন।

গত ২৮ নভেম্বর শুরু হয়েছে টঙ্গীর জোড় ইজতেমা, যা আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। আগামী বছর জাতীয় নির্বাচন শেষে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

টঙ্গীর জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু ; সংখ্যা বেড়ে পাঁচ

Update Time : ০৭:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫