০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মানববন্ধন।

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬২৮ Time View

প্রতিবেদক :শাহীনুল হক।

শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল–আব্দুল্লাহপুর মহাসড়কে বকেয়া বেতন ও পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় ১২০ জন শ্রমিক অংশ নেন।

শ্রমিকরা জানান, কোনো ধরনের সতর্কতা বা পূর্বঘোষণা ছাড়াই ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নাসা গ্রুপের কারখানা হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়। তখনো তাদের কয়েক মাসের বেতন, গ্র্যাচুইটি, ওভারটাইমসহ বিভিন্ন পাওনা পরিশোধ বাকি ছিল।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক বশির আহমেদ বলেন, “বিজিএমইএ, সেনাবাহিনী ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ৩০ নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ হবে। কিন্তু আমরা পেয়েছি মাত্র ২৫%। বাকিটা যেন পানিতে ভাসছে।”

আরেক শ্রমিক শেফালী আক্তার বলেন,
“টাকা না থাকায় বাসা ভাড়া দিতে পারছি না। বাচ্চার স্কুলের ফি বাকি। বাজার করার টাকাও নেই। আমরা কি মরার জন্য কাজ করি?”

শ্রমিকরা দ্রুততম সময়ে শতভাগ পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণাও দেন তারা।

মানববন্ধন চলাকালে শিল্প পুলিশের সদস্যদের ঘটনাস্থলে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে নাসা গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মানববন্ধন।

Update Time : ০৫:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫