০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা মুক্ত দিবসগৌরবের স্মৃতি-৭ডিসেম্বর

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৮০ Time View

স্টাফরিপোর্টার মাগুরা।

মাগুরা ৭-ডিসেম্বর আজ-মাগুরা মুক্ত দিবস।
১৯৭১সালের এই দিনে মুক্তিযুদ্ধের তুমুল সংগ্রাম ও গৌরবময় লড়াইয়ের মাধ্যমে পাক হানাদারমুক্ত হয় মাগুরা।
মুক্তিবাহিনীর অদম্য সাহস,দেশপ্রেম ও প্রাণপণ যুদ্ধের ফলেই এই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল।
মাগুরাকে শত্রুমুক্ত করতে পাকিস্তানি সৈন্য ও স্থানীয় রাজাকার-আলবদর বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা।
তৎকালীন মাগুরা মহকুমায় সর্বদলীয় সংগ্রাম পরিষদ এ প্রতিরোধ যুদ্ধে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়।
শ্রীপুরের আকবর হোসেন মিয়ার নেতৃত্বাধীন শ্রীপুর বাহিনী,মহম্মদপুরের ইয়াকুব বাহিনী, মহম্মদপুর-ফরিদপুর অঞ্চলের মাশরুরুল হক সিদ্দিকী কমল বাহিনী,মাগুরা শহরের খন্দকার মাজেদ বাহিনী এবং লিয়াকত হোসেনের নেতৃত্বে বাহিনী-সবাই একত্রে পাকিস্তানি সেনা ও সহযোগী বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে।গেরিলা বাহিনীর ধারাবাহিক আক্রমণে দিশেহারা পাক সেনারা পিছু হটতে বাধ্য হয়।
৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী নিজনান্দুয়ালীসহ বিভিন্ন পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ চালালে আতঙ্কে দখলদার বাহিনী রাতারাতি মাগুরা শহর ত্যাগ করে।৭ডিসেম্বর বিজয়ের উল্লাসে ভরে ওঠে পুরো মাগুরা।
পরে আনুষ্ঠানিকভাবে পাক হানাদারমুক্ত ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

মাগুরা মুক্ত দিবসগৌরবের স্মৃতি-৭ডিসেম্বর

Update Time : ০৩:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫