ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মাদবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার নিজবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহবুব উল্লাহ সরকার।
গ্রেপ্তার সোহেল মাদবর (৪০) ঢাকা জেলার আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকার মৃত মুন্না মিয়ার ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের আশুলিয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহবুব উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শাহীনুল হক 



















