০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ১২:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৩ Time View

ঘন কুয়াশার দাপটে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়া , আরিচা-কাজীরহাট ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টা থেকে নিরাপত্তাজনিত কারণে ফেরি সার্ভিস স্থগিত রাখায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বাংলাদেশ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্তে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফেরি সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কুয়াশার ঘনত্ব এত বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে নিকটবর্তী কোনো বস্তুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ পরান ও কেরামত আলী যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে রয়েছে। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে রো-রো ফেরি খান জাহান আলী ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আটকে আছে।

অপরদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে ফেরি বাইগার, ৫ নম্বর ঘাটে ফেরি ঢাকা এবং ৭ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ মখদুম, ভাষা শহীদ বরকত ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা যানবাহনসহ নোঙর করে রয়েছে। 

তবে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝনদীতে কোনো ফেরি আটকে নেই, ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়নি।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে খুলনা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক সমস্যা। কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ব্যবসায়ীদের ভালোবাসা নিয়েই আবারও মাঠে নামছি — রাসেল

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Update Time : ১২:৫৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫