০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ১৮-তম বার্ষিক কালীপূজা অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলার বেরুইল-পলিতা ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিক
কালীপূজা (১০ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কালীপূজা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,বর্তমানে দীঘলকান্দি গ্রামে অবস্থিত এই কালীমন্দিরটি এক সময় মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে ছিল।

ভক্তরা জানান,পরবর্তীতে এই জাগ্রত মায়ের আদেশে মন্দিরটি স্থানান্তর করে দীঘলকান্দি গ্রামে স্থাপন করা হয়। স্থান পরিবর্তনের পরও কালীপূজার ধারাবাহিকতা অটুট রেখে দীর্ঘ-১৮বছর ধরে নিয়মিতভাবে এ পূজার আয়োজন করে আসছে মন্দির কমিটি।

পূজা কমিটির পক্ষ থেকে শ্যামল বিশ্বাস ও প্রসেনজিৎ বিশ্বাস বলেন,ধর্মীয় রীতি ও শাস্ত্রীয় বিধান মেনে শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করাই তাদের প্রধান লক্ষ্য।

ঢাকের বাজনা,শঙ্কর ধ্বনি,উলুধ্বনি,অসংখ্য ফুল দিয়ে সাজানো হয় মন্দির,এছাড়া আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পূজাকে ঘিরে মাগুরা সদর উপজেলা দীঘলকান্দি গ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ,বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটে।

এই কালীপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এই পূজার ধারাবাহিকতা বজায় রেখে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

মাগুরায় ১৮-তম বার্ষিক কালীপূজা অনুষ্ঠিত

Update Time : ০৮:২১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬