১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় পহেলা বৈশাখী ও বাংলা নববর্ষ উদযাপন

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মাগুরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
১৪ এপ্রিল মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

রঙ-বেরঙের প্ল্যাকার্ড ফেস্টুন এবং বাঙালির ঐতিহ্যবাহী লোকজ উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক নোমানি ময়দানে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ,যা পরিণত হয় এক মিলনমেলায়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য,আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ শামীম কবীরসহ
জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের জনসাধারণ।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই শোভাযাত্রায় বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। নতুন বছরের প্রথম প্রভাতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে উৎসবে মেতে ওঠেন ছোট-বড় সকলেই।
শোভাযাত্রা শেষে বক্তারা নতুন বছরে সবার সুখ, সমৃদ্ধি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্য সংরক্ষণ ও নিজস্ব সংস্কৃতিকে ধারণে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রমিক সংগঠনের অফিসে হামলা, চাঁদা না পেয়ে ভাংচুর নগদ টাকা লুটের অভিযোগ।

মাগুরায় পহেলা বৈশাখী ও বাংলা নববর্ষ উদযাপন

Update Time : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬