মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামে গড়াই নদীতে গোসল করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের তমিজউদ্দীন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) সকালে নিজ কৃষিজমির কলাবাগানে কীটনাশক স্প্রে করার পর গোসল করতে গড়াই নদীতে যান আজাদ মৃধা। এ সময় নদীর পাড়ের কাশবনের মধ্যে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।
পরে স্থানীয়রা তাকে প্রথমে কবিরাজের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফরিপোর্টার ( মাগুরা)। 


















