০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর উদ্যোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী রায়পুর সুইচগেট থেকে নির্বিষ খালি পর্যন্ত খাল খনন কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করতে আসেন। এ উপলক্ষে ( ৯ মে শনিবার) স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতি
মন্ত্রী বলেন, “খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে।” তিনি আরও জানান,সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষিকাজ এবং পানি নিষ্কাশনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। খাল খনন সম্পন্ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, মাছ চাষের সুযোগ সৃষ্টি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহানুর জামান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ খাল খনন কর্মসূচিকে এলাকাবাসী উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

সাংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর উদ্যোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

Update Time : ০৭:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬