০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীত , মধুখালীরফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

১১ মে সোমবার সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, ঢামেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে, পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সারাদেশের ন্যায় মধুখালীতেও ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ফারিয়া মধুখালী উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম সাগর, মোঃ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম আরেফিনসহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
এ মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ঔষধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, “আমরা সমাজের শিক্ষিত মানুষ। পেশাগত দায়িত্ব পালন করেই চিকিৎসকদের কাছে বিভিন্ন ঔষধের গুণগত মান, কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য তুলে ধরি। আমরা কোনো দালাল নই। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি।”
তারা অবিলম্বে গ্রেফতারকৃত প্রতিনিধিদের মুক্তি, হয়রানি বন্ধ এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

ফরিদপুরের মধুখালীত , মধুখালীরফারিয়ার প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ১১:৪৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬