মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরতে জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসকমাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, পানি উন্নয়ন বোর্ড মাগুরার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা, কৃষক কার্ড প্রদান এবং কৃষিঋণ মওকুফ উদ্যোগ।
সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৪ উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৭ হাজার ৫৬৭টি হতদরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
। এছাড়া দেশের ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রম বাস্তবায়ন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
এছাড়া দেশের ১০ জেলার ১১ উপজেলায় প্রায় ২১ হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ এবং কৃষিঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত জানানো হয়।
স্টাফরিপোর্টার ( মাগুরা)। 









