১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় দুদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার শুভ উদ্বোধন

মাগুরায় দুদিন ব্যাপী ব্যাপী হাজরাপুরী লিচুর মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। (১৬ মে) শনিবার বিকালে মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে ফিতা কেঁটে এ মেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড.নেওয়াজ হালিমা আরলী, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলি আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড.মোঃ হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ তাজুল ইসলাম, নারী উদ্যোক্তা জেনিস ফারজানা, লিচু চাষী জহুরুল ইসলাম পিয়াল ও মনিরুজ্জামানসহ অন্যরা।
মেলায় বক্তারা বলেন, হাজরাপুরী লিচু সারা বাংলাদেশ বিখ্যাত। হাজরাপুরী লিচু আজ মাগুরার চাহিদা মিটিয়ে সারাদেশে যাচ্ছে। ইতি মধ্যে হাজরাপুরী লিচু জি আই স্বীকৃতি পেয়েছে। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। লিচু মৌসুমে লিচু চাষীদের লিচু সংগ্রহ করতে সহযোগিতা করতে হবে।

লিচু চাষিরা দাবি করে বলেন, মাগুরার লিচু জি আই পণ্য স্বীকৃতিতে পাওয়ায় আমরা খুবই খুশি। এজন্য লিচু সংরক্ষণের জন্য লিচুর কোড স্টোরেজ করতে হবে। প্রত্যেক লিচু চাষীকে কৃষি বিভাগের পক্ষ থেকে স্প্রে মেশিন প্রদান করতে হবে।
সংস্কৃতি মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, হাজরাপুরি লিচুর অনেক কদর রয়েছে । আজ মাগুরার হাজরাপুরী লিচু জি আই পণ্য স্বীকৃতি পেয়েছে।এজন্য আমরা খুব গর্বিত। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে লিচুর অনেক ভূমিকা রয়েছে। এ লিচু সংরক্ষণ, লিচু চাষীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। লিচু চাষীদের সহযোগিতার জন্য আমি সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের কাছে আবেদন রাখবো।
মাগুরা জেলা প্রশাসন দুদিন ব্যাপী এ মেলার আয়োজন করে।এবার মেলায়-১৮টি লিচুর স্টল অংশ নিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী

মাগুরায় দুদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার শুভ উদ্বোধন

Update Time : ১২:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬