০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগে ১৭ জনের পুলিশ কনস্টেবল পদে চাকুরি,মাত্র ১২০ টাকায়

মাগুরায় শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৭ জন প্রার্থী বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মাত্র ১২০ টাকায় আবেদন করে পুলিশের চাকুরি পেয়ে স্বপ্নপূরণ হয়েছে এসব প্রার্থীদের।

মাগুরা জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে বিদ্যমান কোটা ও নিয়োগ পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
রবিবার (২৪ মে) মাগুরা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত নিয়োগ কার্যক্রম শেষে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন মাগুরা জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোল্লা আজাদ হোসেন।

জানা যায়, এ নিয়োগ কার্যক্রমে মোট ১ হাজার ২৩৪ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক বাছাই শেষে ৩৪৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভার জন্য মনোনীত হন ৩৭ জন। চূড়ান্ত ভাইভা শেষে ১৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় এবং ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই আবেগাপ্লুত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিআরসি নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে ​নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির যুগপূর্তিতে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগে ১৭ জনের পুলিশ কনস্টেবল পদে চাকুরি,মাত্র ১২০ টাকায়

Update Time : ০৬:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬