মানিকগঞ্জের ঘিওর উপজেলা-এর সিংজুরি ইউনিয়ন-এ সিংজুরি বাজার থেকে কামারজাগি এলাকার হালিমের বাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক মেরামত কাজের উদ্বোধন করেন সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু
বি,এন, পি সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, শিবাললয় উপজেলা বি,এন, পি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মাষ্টার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ
সড়কটির দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে সড়কটি সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সড়কটি মেরামত সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, সড়কটির সংস্কার কাজ শেষ হলে এলাকার সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক মেরামতের কাজ সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সর্বশেষঃ
সিংজুরি বাজার–কামারজাগি সড়ক মেরামত কাজের উদ্বোধন
-
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মো: জাহাঙ্গীর আলম - Update Time : ০২:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- ৪৩ Time View
Popular Post


















