মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাউলিকান্দা গ্রামে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে স্থানীয়রা একটি আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতেন এবং মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত ছিলেন। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শিবালয় থানা সূত্র জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
সর্বশেষঃ
শিবালয়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন মহিলার গলায় ওড়না দিয়ে আত্মহত্যা
-
মোঃ জাহাঙ্গীর আলম। - Update Time : ০৪:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- ১৭০ Time View
Tag :
Daily Janatar Sangram দৈনিক জনতার সংগ্রাম শিবালয়ে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন মহিলার গলায় ওড়না দিয়ে আত্মহত্যা










