০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ৩ ( তিন)জন।

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে, শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ছৈলাবুনিয়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. বিল্লাল হোসেন (৩২), তার স্ত্রী একই এলাকার মোসা. বিউটি খাতুন (৩০) এবং নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুড়া সবুজপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মো. মুত্তাকিন (৫০)। বর্তমানে তারা আশুলিয়ার জামগড়া এলাকার হিমেলের বাড়ির ভাড়াটিয়া।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এসআই মতিউর রহমানসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জামগড়া শিমুলতলা এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া শিমুলতলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ৩ ( তিন)জন।

Update Time : ০৮:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬