আমি মোঃ মিজানুর রহমান ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বাসিন্দা। আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমার লক্ষ্য কোনো ব্যক্তিগত স্বার্থ অর্জন নয়; বরং আমাদের ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করা।
আমি বিশ্বাস করি, উন্নয়নের মূল শক্তি হলো জনগণের অংশগ্রহণ। তাই আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই আমি কাজ করতে চাই। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে আমি সবার আগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করার জন্য কাজ করব।
আমার অগ্রাধিকার হবে—
- রাস্তাঘাট, সেতু ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধার সম্প্রসারণ।
- শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি।
- স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং দরিদ্র মানুষের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করা।
- কৃষক, শ্রমিক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী ও যুবসমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ।
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করা।
- মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক উদ্যোগ জোরদার করা।
- ডিজিটাল ও সেবাবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলা।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের প্রতিনিধি হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব। উন্নয়নের প্রতিটি সিদ্ধান্ত জনগণের স্বার্থকে সামনে রেখে গ্রহণ করা হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করলে আমাদের ইউনিয়ন হবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের একটি আদর্শ জনপদ।
আসুন, আমরা ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নয়ন ইউপি প্রতিষ্ঠা করতে চায়।
খন্দকার আব্দুল হাসিব ,ঢাকা। 
















