১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরের নহাটা শ্মশান কালীবাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত

মহম্মদপুরের নহাটা শ্মশান কালীবাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসে ঐতিহ্যবাহী রথমেলা। দুপুর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষ মেলায় ভিড় করেন।

মেলায় মাটির তৈরি খেলনা ও বিভিন্ন শৌখিন সামগ্রী, শিশুদের খেলনা, মিষ্টি, ঝাল-মুড়ি, ফুচকা, আইসক্রিমসহ নানা ধরনের খাবারের দোকান
বসে মেলায়। ছোট-বড় সবার উপস্থিতিতে মেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে নিজ মন্দির থেকে মাসির বাড়ি, অর্থাৎ গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে যাত্রা করেন।

সেখানে সাত দিন অবস্থানের পর উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রার মাধ্যমে তাঁরা আবার নিজ মন্দিরে ফিরে আসেন। এই রথযাত্রা শুভ, মঙ্গল ও ভক্তির প্রতীক হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। স্থানীয় আয়োজকরা বলেন, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা ও রথমেলা অনুষ্ঠিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

মহম্মদপুরের নহাটা শ্মশান কালীবাড়িতে জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত

Update Time : ০২:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬