দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়ের করেছে। এ মামলাগুলো ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ দুটি মামলা দায়ের করা হয়েছে, যা নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
প্রথম মামলায় সজীব ওয়াজেদ জয়কে প্রধান আসামি করা হয়েছে এবং তার সহায়তায় শেখ হাসিনাকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলায় গৃহায়ন ও রাজউক কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।
আরেকটি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা হয়েছে, যেখানে গৃহায়ন ও রাজউক কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















