১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত ৫ নারী

মাদারীপুরের কালকিনিতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচ নারী গুরুতর আহত হয়েছেন।
​আজ সোমবার সকালে ভুক্তভোগী পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামে মুকুল সরদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে মুকুল সরদারের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের লোকজন মুকুল সরদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে বাধা দিতে গেলে হামলায় পাঁচজন নারী গুরুতর আহত হন।
​ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের মধ্যে এক নারীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
​এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তারা কালকিনি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
​কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে নতুন ইউএনওকে গ্রাম পুলিশের শুভেচ্ছা

কালকিনিতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত ৫ নারী

Update Time : ১১:৫২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬