কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি কুড়িগ্রামবাসীর প্রাণের প্রতিষ্ঠান, গর্ব এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ স্বপ্ন। শিক্ষা, গবেষণা, কৃষির আধুনিকায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । তাই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামেই হবে না ,এমন প্রত্যাশা ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্থান পরিবর্তন ও অন্যত্র সরিয়ে নেওয়ার গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব।
তিনি বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের গর্ব ও ভবিষ্যতের স্বপ্ন। দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ও অবহেলিত কুড়িগ্রামকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের ‘করব কাজ, গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকারের ধারাবাহিকতায় কুড়িগ্রামেও উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, ইনশাআল্লাহ। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামেই হবে।এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তন কিংবা অন্য কোথাও সরিয়ে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। কোনো ধরনের গুজব বা অপপ্রচার ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না। উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কথা বলতে হবে।
তিনি বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামেই প্রতিষ্ঠিত ও কার্যকরভাবে গড়ে উঠুক,এটি শুধু একটি জেলার দাবি নয়, এটি এ অঞ্চলের মানুষের শিক্ষা, উন্নয়ন, কর্মসংস্থান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের সঙ্গে জড়িত। একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় কৃষি গবেষণার প্রসার, কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, শিক্ষিত তরুণদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের সুযোগ তৈরি হবে।
তিনি কুড়িগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জেলার উন্নয়ন ও ন্যায্য অধিকার রক্ষার প্রশ্নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কুড়িগ্রামের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।
কুড়িগ্রামবাসীর প্রত্যাশা, উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সম্ভাবনাকে ঘিরে কোনো বিভ্রান্তি বা অপপ্রচার নয়; বরং ইতিবাচক আলোচনা, দায়িত্বশীল প্রচার এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নিশ্চিত করা হোক।
সর্বশেষঃ
বিশ্ববিদ্যালয় স্থানান্তরের গুজবে ক্ষুব্ধ কুড়িগ্রামবাসী, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সোহেল কায়কোবাদর।
-
মোঃ তোরাব আলী কুড়িগ্রাম জেলা সংবাদদাতা। - Update Time : ১২:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- ২৫ Time View
Tag :
Daily Janatar Sangram ঐক্যবদ্ধ থাকার আহ্বান সোহেল কায়কোবাদর দৈনিক জনতার সংগ্রাম বিশ্ববিদ্যালয় স্থানান্তরের গুজবে ক্ষুব্ধ কুড়িগ্রামবাসী
Popular Post















