১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের চারা পেল কালকিনির নবজাতকরা

আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নবজাতকদের গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
​উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার অর্থায়নে আজ শনিবার দুপুরে কালকিনির বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে আসা নবজাতকদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবজাতকদের অভিভাবকদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন পৌর প্রশাসক ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ।
​এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইদুল বাশার, কালকিনি খিদমা হাসপাতালের পরিচালক আনিস মোল্লা, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোকাদ্দেস সিকদার, যুবদল নেতা মুভিনসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

গাছের চারা পেল কালকিনির নবজাতকরা

Update Time : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬