আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নবজাতকদের গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার অর্থায়নে আজ শনিবার দুপুরে কালকিনির বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে আসা নবজাতকদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবজাতকদের অভিভাবকদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন পৌর প্রশাসক ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইদুল বাশার, কালকিনি খিদমা হাসপাতালের পরিচালক আনিস মোল্লা, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোকাদ্দেস সিকদার, যুবদল নেতা মুভিনসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সর্বশেষঃ
গাছের চারা পেল কালকিনির নবজাতকরা
-
বি.এম. হানিফকালকিনি ও ডাসার প্রতিনিধি: - Update Time : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ৮৮ Time View
Popular Post



















