মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।আদালত প্রাঙ্গণে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা ‘রাজার ফাঁসি চাই’ স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করেন।আদালত প্রাঙ্গণ থেকে প্রিজনার ভ্যানে করে আব্দুর রাজ্জাক রাজাকে কারাগারে নেওয়ার সময় তিনি ভ্যানের ভেতর থেকেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে উসকানিমূলক হুমকি দেন। তিনি আন্দোলনের সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম রাজু, রমজান মাহমুদ, মেহরাব খান ও ছাত্রী হাসনা হেনাসহ অন্যদের মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী হাসনা হেনা, যিনি গত বছরের ১৮ জুলাই হামলার শিকার হয়েছিলেন, বলেন, “আমরা আদালত চত্বরে ন্যায়বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিলাম। সেই সময় রাজা প্রিজনার ভ্যান থেকে আমাদের হুমকি দেয়। এমনকি তার লোকজন আমার ছবি তুলে রাখে। এখনো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. আশরাফুল ইসলাম রাজু বলেন, “রাজা ও তার অনুসারীদের হুমকির মুখে আমাদের জীবন এখন ঝুঁকিতে। আমরা দাবি জানাই, এমন অপরাধীদের জামিন যেন না হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।”প্রিজনার ভ্যান আটকে বিক্ষোভ শুরু করলে পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং আন্দোলনকারীদের আশ্বস্ত করে যে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরপর বিক্ষোভকারীরা প্রিজনার ভ্যান ছেড়ে দেয়।এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তারা ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানিয়েছেন।
সর্বশেষঃ
মানিকগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তারের পর আদালত প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের হুমকি
-
নিজস্ব প্রতিনিধি - Update Time : ০৮:০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- ৩৪০ Time View
Tag :
Daily Janatar Sangram জনতার সংগ্রাম দৈনিক জনতার সংগ্রাম মানিকগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তারের পর আদালত প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের হুমকি
Popular Post




















