১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে নিষেধাজ্ঞা অমান্য করে শেখ হাসিনার পোস্টার সাঁটালেন সাবেক মেয়র

মাদারীপুরের কালকিনি থানাসহ পৌরসভার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টার লাগানো হয়েছে।
​শনিবার সকালে কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে এসব পোস্টার লাগানো হয় বলে জানা গেছে।
​স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই কালকিনি থানা ভবন এলাকা ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর দেয়ালে এই পোস্টারগুলো সাঁটানো দেখা যায়। নিষিদ্ধঘোষিত দলীয় প্রধানের পোস্টার লাগানোর ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​এ বিষয়ে কালকিনি থানার দায়িত্বে থাকা কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

কালকিনিতে নিষেধাজ্ঞা অমান্য করে শেখ হাসিনার পোস্টার সাঁটালেন সাবেক মেয়র

Update Time : ০৭:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬