মাদারীপুরের কালকিনি থানাসহ পৌরসভার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পোস্টার লাগানো হয়েছে।
শনিবার সকালে কালকিনি পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে এসব পোস্টার লাগানো হয় বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই কালকিনি থানা ভবন এলাকা ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর দেয়ালে এই পোস্টারগুলো সাঁটানো দেখা যায়। নিষিদ্ধঘোষিত দলীয় প্রধানের পোস্টার লাগানোর ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কালকিনি থানার দায়িত্বে থাকা কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: 


















